দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নওগাঁর বদলগাছী উপজেলায় মধ্য রাতে চলন্ত গাড়ির চাকায় পিষ্ট হয়ে পথচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দিনগত মধ্যরাতে বদলগাছী মাতাজি সড়কের চাকরাইল গ্রামের আল মামুন ফিড মিলের পূর্ব দিকে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে রাতেই থানার এস আই নিহার চন্দ্র ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। চলন্ত অজ্ঞাতনামা গাড়ি এই পথচারীকে ধাক্কা মেরে পিষে দিয়ে চলে যায়।
নিহতের নাম পরিচয় প্রথমে না মিললেও পরে পাওয়া গেছে। তার নাম হোসেন আলী কবিরাজ। বাবার নাম ইসমাইল হোসেন। বগুড়ার কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের বাসিন্দা বলে জানা যায়। নিহত হোসেন আলীর হাতে পলিথিন ও কিছু টাকা ছিল। তিনি মানসিক রোগী ও ভিক্ষুক ছিল বলে থানা পুলিশ জানায়। লাশ মর্গে পাঠানো হয়েছে। এস আই নিহার চন্দ্র ও থানার অফিসার ইনচার্জ মো. আতিয়ার রহমান জানান, নিহতের পরিচয় মিলেছে। এ বিষয়ে থানায় পরিবহন ও সড়ক দুর্ঘটনা আইনে মামলা করা হয়েছে।
জেবি