দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভোলার বোরহানউদ্দিনে ব্যবসায়ীর বসতঘরে ঢুকে হামলা চালিয়েছে সংঘবদ্ধ একটি ডাকাত দল। এ সময় ওই ঘরের ১৩ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৪ লাখ লুট করে নিয়ে গেছে।
ডাকাতদের বাধা দিতে গিয়ে গুরুতর আহত হয়েছে গৃহকর্তা শিপন। তাকে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শনিবার (১০ সেপ্টম্বর) দিবাগত রাত দুইটার দিকে বড় মানিকা ইউনিয়নে এ ডাকাতির ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, ভোরের দিকে বোরহানউদ্দিন উপজেলার বড়মানিকা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কেরামতগঞ্জ বাজারসংলগ্ন শানু মিয়া বাড়িতে জানালার গ্রিল ভেঙে প্রবেশ করে ডাকাতরা। এ সময় ডাকাতদের বাধা দিতে গেলে গৃহকর্তা নুরে আলম শিপনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে ডাকাত দল। লুটে নেয় ১৩ ভরি স্বর্ণসহ ৪ লাখ টাকা।
আহত শিপন বোরহানউদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন। শিপন জানান, রাত আনুমানিক ২টায় একদল ডাকাত তার বসতঘরের জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। ঘরে ঢুকে তারা শিপনের মুখে টসলাইটের আলো ফেলেন। তাদের মুখে গামছা প্যাঁচানো ছিল। এ দৃশ্যে চমকিয়ে ওঠেন তিনি। কোনকিছু বুঝে ওঠার আগে ৮ থেকে ১০ জনের ডাকাত দল তাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। এ সময় তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।
খবর পেয়ে সকালের দিকে ভোলার সহকারী পুলিশ সুপার ও বোরহানউদ্দিন থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন মিয়া জানান, এ ঘটনায় বোরহানউদ্দিন থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন গৃহকর্তা শিপন। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রোপ্তারের চেষ্টা করছে পুলিশ।
জেবি