দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মেডিকেল এসিস্টেন্ট ট্রেনিং স্কুল-ম্যাটসের শিক্ষার্থীরা চার দফা দাবি আদায়ে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন।
কালিগঞ্জ উপজেলার নলতা থেকে ম্যাটসের শিক্ষার্থীরা রোববার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে প্রেসক্লাবের সামনে জড়ো হতে থাকে এবং অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন এবং চারদফা দাবি আদায়ে শ্লোগান দিতে থাকে। নলতা মেডিকেল এসিস্টেন্ট ট্রেনিং স্কুলের শিক্ষার্থী মুজাহিদ আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠিত অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন, ফাতেমাতুজ জোহরা, মুস্তাফিজুর রহমান প্রমুখ।
প্রসঙ্গত, মেডিকেল এসিস্টেন্ট ট্রেনিং স্কুল-ম্যাটসের শিক্ষার্থীরা চারদফা দাবি আদায়ে সারাদেশের সঙ্গে সাতক্ষীরায় টানা চব্বিশ দিন ক্লাস বর্জনসহ বিভিন্ন আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছে।
জেবি