দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিলেটে ভূকম্পন অনুভূত হয়েছে। শনিবার (৯ সেপ্টেম্বর) বিকেলে এ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৯।
এটি মৃদু ভূমিকম্প হওয়ায় অনেকেই ঘটনাটি টের পাননি। ভূমিকম্পে প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
জানা গেছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতে আসামের সোনাই থেকে ১৩ কিলোমিটার দূরে। বাংলাদেশ ও ভারত ছাড়াও মিয়ানমারে এ কম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছে গুগল।
এর আগে, ২৮ আগস্ট সিলেটে ভূমিকম্প অনুভূত হয়। সেদিন কম্পনের মাত্রা ছিল ৪.৬।
জেডএ