দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুড়িগ্রাম গত ২৪ঘণ্টায় বিভিন্ন অপরাধে ২১ জনকে গ্রেপ্তার করেছে। জিআর, সিআর ও নিয়মিত মামলাসহ মাদক বিক্রেতা-সেবনকারীসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
কুড়িগ্রামে গত ২৪ ঘণ্টায় পুলিশ অভিযান পরিচালনা করে গ্রেপ্তারকৃত জিআর ওয়ারেন্ট মূলে রাজারহাট ১, উলিপুর ১, রৌমারী থেকে ৩ জন। সিআর ওয়ারেন্ট মূলে উলিপুর ২, ফুলবাড়ী ২, রাজিবপুর ১, রৌমারী থেকে ১ জনকে এবং নিয়মিত মামলায় গ্রেপ্তার উলিপুর ১, নাগেশ্বরীর ৫ জনকে গ্রেপ্তার করেছে। ৩৪ ধারায় কুড়িগ্রাম সদর থানা থেকে ১ জন। সিআর সাজা ওয়ারেন্ট মূলে উলিপুর ১, ফুলবাড়ী ১, রৌমারী থকে ১ জনসহ মোট ২১ জন আসামিকে গ্রেপ্তার করে।
কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম বলেন, নিরাপদ কুড়িগ্রামের জন্য আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। গত ২৪ ঘন্টায় বিভিন্ন অপরাধে ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অপরাধের সঙ্গে যেই জড়িত থাকুক না কেন তাদেরকে আইনের আওতায় আনতে বদ্ধপরিকর কুড়িগ্রাম জেলা পুলিশ। মাদকের সঙ্গে কোনো আপস নেই।
জেবি