দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভোলায় ধূমপান করাকে কেন্দ্র করে যুবকের ছুরিকাঘাতে রাসেল (১৯) নামে এক জেলে নিহত হয়েছে।
শনিবার (৯ সেপ্টম্বর) সকালে সদরের ইলিশা ইউনিয়নের চডার মাথা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রাসেল পূর্ন ইউনিয়নের বাসিন্দা তোফাজ্জল হোসেনের ছেলে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ রিয়াদ নামের একজনকে আটক করেছে।
ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ গোলাম মোস্তফা জানার, সকালের দিকে ওই দুই জেলে রাসেল ও রিয়াদ লঞ্চ এলাকায় ধূমপান করছিল।
এ সসময় ধূমপান করা নিয়ে উভয়ের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে উত্তেজিত হয়ে ছুরিকাতে করে রিয়াদ। এতে গুরুতর আহত হয় রাসেল।
তাকে উদ্ধার করে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে এবং ঘটনার তদন্ত করছে। এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জেবি