দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাত্র দুই মাস আগে বিয়ে করেছিলেন রেজাউল। স্ত্রী লুসির হাতে এখনো রয়ে গেছে মেহেদীর রঙ। হাতে মেহেদীর রঙ না শুকাতেই বরকে নির্মমভাবে হত্যা করলো চাচাতো ভাই। কথা ছিল নামাজ পরেই মোবাইলে ফোনে কথা হবে। কিন্তু কথা হলো না লুসির।
বাবা প্রান্তিক কৃষক। নিজের সামান্য জমি আর অন্যের জমি বর্গা চাষ করেই কেটেছে তার জীবন। ছেলে রেজাউল যখন সংসারের চাকা সচল ও উন্নতির জন্য রাত-দিন কাজ শুরু করেন। ঠিক তখনি সব শেষ হয়ে গেল। আপন চাচাতো ভাই রাব্বীর হাতে নৃশংসভাবে খুন হন রেজাউল। দাবি তার সদ্য বিবাহিত স্ত্রী রত্না
এদিকে পরিবারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যুর মধ্যে দিয়ে একটি পরিবারের আশা-ভরসা শেষ হয়ে গেছে। রেজাউলের পরিবার দেখার এখন আর কেউ নেই। তাই ভবিষ্যতের কথা ভেবে
জমি নিয়ে বিরোধ নিরসনের জন্যই আলোচনায় বসে তারা। একপর্যায়ে তা রুপ নেয় বিবাদে। আর এ থেকেই সূত্র খুনের। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকেলে রংপুর সদর উপজেলার চন্দনপাট ইউনিয়নের লাহিড়ীরহাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রেজাউল ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং বর্তমান রংপুর সদর উপজেলা যুবলীগের কর্মী।
জেবি