দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পটুয়াখালীতে ‘প্রত্যাগত অভিবাসী ফিরে এলেও পাশে আছি’ সেবার এ স্লোগান নিয়ে পটুয়াখালীতে ওয়েলফেয়ার সেন্টার কার্যালয়ে ‘বঙ্গবন্ধু কর্নারের’ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৮ আগস্ট) বিকাল ৪টায় লতিফ স্কুল রোডের দশতলা ভবনের দ্বিতীয় তলায় ওয়েলফয়ার সেন্টার কার্যালয়ে ‘বঙ্গবন্ধু কর্নারে’র ফিতা কেটে উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদ।
প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) মুশাররাত জেবীনের সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাসচিব মো. শহিদুল আলম, জেলা প্রশসক মো. নুর কুতুবুল আলম, পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম, ওয়্যারবীর নাসরিন জাহান, রেইজ প্রকল্প পরিচালক জাহিদ আনোয়ার। রেইজ প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য এবং কর্মপরিকল্পনা তুলে ধরেন ওয়্যারবীর সচিব জাসিয়া খাতুন।
মতবিনিময় সভায় মন্ত্রী ইমরান আহমদ বলেন, বিদেশে না জেনে শুনে নিবন্ধনবিহীন এজেন্সি ও ট্রাভেলে টাকা দিয়ে আত্মহত্যার পথে যাবনে না।
তিনি আরও বলেন, বিদেশফেরত অভিবাসী কর্মীদের সমস্যা নিরসনে ওয়েলফেয়ার সেন্টার চালু করা হয়েছে, জেলা প্রশাসক রয়েছেন, পুলিশ প্রশাসন রয়েছে, তাদের কাছে যাবেন। তাতেও সমস্যার সমাধান না হলে লিখিতভাবে মন্ত্রণালয়ে পাঠাবেন। সরকার প্রত্যাগত অভিবাসীদের কল্যাণে বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছেন। এর আগে দুপুরে মন্ত্রী জেলার দশমিনা উপজেলায় টিটিসি উদ্বোধন করেন।
জেবি