দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ডেঙ্গু প্রতিরোধে যুবলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরে সচেতনতামূলক লিফলেট বিতরণ, মশক নিধন কয়েল ও মশারি বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) দুপুরে শহরের মুকুলফৌজ কার্যালয় মিলনায়তনে জেলা যুবলীগের নেতা তানভীর মুজিব অভির উদ্যোগে এ মশারি ও কয়েল বিতরণ করা হয়। এর মধ্যে দিয়ে ডেঙ্গু প্রতিরোধে তিন দিনব্যাপী এ কর্মসূচি শুরু হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কানাই লাল বিশ্বাসসহ যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
জেলা যুবলীগের নেতা তানভীর মুজিব অভি জানান, কেন্দ্রীয় যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নিদের্শনা অনুযায়ী পিরোজপুরের সাধারণ মানুষকে ডেঙ্গু সম্পর্কে সচেতনতা সৃষ্টি ও প্রতিরোধ করার জন্য স্থানীয় জনগণের মধ্যে মশারি ও কয়েল বিতরণ করা হচ্ছে।
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হচ্ছে। এছাড়াও শহরের বিভিন্ন স্থানসহ জেলার বিভিন্ন উপজেলায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানও চালানো হবে।
জেবি