দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বরিশাল সিটি করপোরেশনের ২০২৩-২০২৪ অর্থ বছরের ৪৪২ কোটি ৭ লাখ ৭১ হাজার ৩৮৭ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছেন বিদায়ী মেয়র সাদিক আব্দুল্লাহ।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিকালে নগরীর বরিশাল ক্লাব মিলনায়তনে এই বাজেট ঘোষণা করেন তিনি।
একইসঙ্গে ২০২২-২০২৩ অর্থবছরে ৪১৮ কোটি টাকার প্রস্তাবিত বাজেটের বিপরীতে ১৭১ কোটি ৯৪ লাখ ৩৩ হাজার ২৮১ টাকার সংশোধিত বাজেট অনুমোদন দেন মেয়র। আজ ঘোষিত বাজেটে নগর উন্নয়ন খাতে সর্বোচ্চ ১১৯ কোটি ১৭ লাখ ৪৯ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে। যা মোট বাজেট বরাদ্দের ২৭.৪৭ ভাগ। দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ পরিবেশ উন্নয়ন ও সৌন্দর্য বর্ধন খাতে ৯৭ কোটি ৩৯ লাখ ৩৯ হাজার ৮৮৩ টাকা। তৃতীয় সর্বোচ্চ বরাদ্দ সম্মানি ও বেতন ভাতা খাতে রাখা হয়েছে ৫৩ কোটি ১৩ লাখ ৬০ হাজার টাকা।
প্রস্তাবিত বাজেটে নিজস্ব উৎস থেকে আয় দেখানো হয়েছে ৬৭ কোটি ২ লাখ টাকা। সরকারি থোকও বিশেষ থোক বাবদ আয় দেখানো হয়েছে ৩৬ কোটি ৫০ লাখ টাকা।
এছাড়া সরকারি ও বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্পে ২৪৬ কোটি ৪ লাখ ৭৬ হাজার ৭৯৬ টাকা ব্যয়ের প্রস্তাব রাখা হয়েছে।
প্রস্তাবিত বাজেট বইয়ে বিদায়ী মেয়রের ৫ বছরের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরা হয়। এটি বর্তমান পরিষদের শেষ বাজেট।
বাজেট বক্তৃতায় মেয়র বলেন, নগরীর সব খাল দখলমুক্ত করে সৌন্দর্য বর্ধন, রাস্তাঘাটের উন্নয়নসহ নগরীর সার্বিক উন্নয়নে বেশ কয়েকটি বড় প্রকল্প মন্ত্রণালয়ে জমা দেওয়া ছিল। সরকার প্রকল্প অনুমোদন না দেওয়ায় এই উন্নয়ন করা সম্ভব হয়নি। তবে সাধ্যের সবটুকু দিয়ে বর্জ্য ব্যবস্থাপনাসহ, সিটি করপোরেশনের সব সম্পদের তালিকা করা এবং সব কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা আনার চেষ্টা করেছি। সাফল্য ব্যর্থতার মূল্যায়ন করবে জনগণ।
জেবি