দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস ও তার পরিবার সম্পর্কে তথ্য সংগ্রহে তার গ্রামের বাড়ি গিয়েছে পুলিশ। গত ৩ সেপ্টেম্বর তার গ্রামের বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নজুমিয়া হাট এলাকায় যান স্থানীয় মদুনাঘাট পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক মো. আজম। তিনি ড. ইউনূসের বাড়ির ও তার আশপাশের লোকজনের সঙ্গে কথা বলেন।
এর সপ্তাহখানেক আগেও তথ্য সংগ্রহ করতে পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) এক উপপরিদর্শক গিয়েছিলেন ড. ইউনূসের গ্রামের বাড়িতে।
স্থানীয় সূত্র বলছে, গত ৩ সেপ্টেম্বর ড. ইউনূসের গ্রামের বাড়ি নজুমিয়াহাট যান মদুনাঘাট পুলিশ ফাঁড়ির এএসআই আজম। এ সময় তিনি ড. ইউনূসের কত ছেলে, তারা কোথায় থাকেন, কী করেন এবং তিনি ঢাকার কোথায় থাকেন, কোথায় পড়ালেখা করেছেন এসব তথ্য জানতে চান পরিবারের লোকজনের কাছে।
সুনির্দিষ্ট তারিখ জানা না গেলেও সপ্তাহখানেক আগে জেলা পুলিশের বিশেষ শাখার উপপরিদর্শক (এসআই) মঈনুল ইসলাম তথ্য সংগ্রহ করতে ড. ইউনূসের গ্রামের বাড়ি যান।
জানা যায়, হাটহাজারী থানার পরিদর্শকের (ইন্টেলিজেন্স) নির্দেশে ড. ইউনূসের বাড়িতে গিয়ে তার সম্পর্কে পুলিশ বিস্তারিত তথ্য নিয়েছে।
হাটহাজারী থানার ওসি (ইন্টেলিজেন্স) মো. আমির হোসেন গণমাধ্যমকে বলেন, ড. ইউনূসের গ্রামের বাড়ি গিয়ে তার এবং পরিবার সম্পর্কে তথ্য নিয়ে রেখেছি। জেলা বিশেষ শাখা (ডিএসবি) চাওয়ায় তথ্য নেওয়া হয়েছে। আমাদের ফাঁড়ির পুলিশ যেসব তথ্য সংগ্রহ করেছে, সেসব কোথাও পাঠানো হয়নি, আমাদের কাছেই রয়েছে।
এফএইচ