• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • চট্টগ্রাম
  • লক্ষ্মীপুর
  • রামগঞ্জ

পানি উন্নয়ন বোর্ডের সম্পত্তি দখল করে বহুতল ভবন নির্মাণ, দেখার কেউ নেই 

সাইফুল স্বপন, লক্ষ্মীপুর
  ০৭ সেপ্টেম্বর ২০২৩, ১৯:১৪

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি অনলাইন
ছবি: দেশ টিভি অনলাইন

লক্ষ্মীপুরের রামগঞ্জের পানপাড়া বাজারে পানি উন্নয়ন বোর্ডের সম্পত্তি দখল করে বহুতল ভবন নির্মাণের কাজ সম্পন্ন করেছে প্রভাবশালী মহল। ঘটনাটি ঘটেছে উপজেলার ৭ নম্বর লামচর ইউনিয়নের পানপাড়া বাজার রামগঞ্জ-লক্ষ্মীপুর সড়কের পাশে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বৃহস্পতিবার ( ৭ সেপ্টেম্বর) সকালে সড়জমিনে গিয়ে দেখা যায় ভবন নির্মাণ কাজ শেষ হওয়ার পথে। সৃষ্ট ঘটনায় লামচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজ উল্যাহ জিশান মৌখিকভাবে বারবার লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীকে অবহিত করার পরেও তার নিরব ভূমিকায় সর্বসাধারণের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের এসও মো. শাকিল বাদী হয়ে সাবেক চেয়ারম্যার মোহাম্মদ উল্লার ছেলে ফয়েজকে আসামি করে গত এক বছর আগে রামগঞ্জ থানায় মামলা করলেও অজ্ঞাত কারণে সেই মামলা কোনো আলোর মুখ দেখেনি।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পানপাড়া বাজারের রামগঞ্জ-লক্ষ্মীপুর সড়কের পাশে পানি উন্নয়ন বোর্ডের সম্পত্তি দখল করে সাবেক চেয়ারম্যান মাহমুদ উল্লার ছেলে ফয়েজ আহম্মেদ পানি উন্নয়ন বোর্ডের অসাধু কর্মকর্তাদেরর ম্যানেজ করে বহুতল মার্কেটের নির্মাণ কাজ সম্পন্ন করেছে। সাবেক প্রয়াত চেয়ারম্যান মোহাম্মদ উল্যার ছেলে মো. ফয়েজ জানান, নির্মাণ কাজ প্রায় শেষের পথে। তারপরেও পানি উন্নয়ন বোর্ডের নির্দেশ পেয়ে নির্মাণ কাজ বন্ধ রেখেছি। মন্ত্রণালয়ে যোগাযোগ করছি। সেখান থেকে পারমিশান নিয়ে বাকি কাজ সম্পন্ন করব।

লামচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজ উল্যা জিসান জানান, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের বারবার দখলের বিষয়টি জানালেও অজ্ঞাত কারণে তাদের নিরব ভূমিকায় জনমনে নানান প্রশ্নের সৃষ্টি হয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের এসও মো. শাকিল জানান, কাজ শুরুর সঙ্গে সঙ্গে আমি সাবেক চেয়ারম্যানের ছেলে ফয়েজকে আসামি করে একটি মামলা দায়ের করেছি। তবে কি কারণে সে মামলা আলোর মুখ দেখেনি সেটা আমি জানি না।

রামগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদ হোসেন জানান, থানায় এসও শাকিলের অভিযোগের বিষয়ে আমার জানা নেই। তবে এখন কোনো অভিযোগ পেলে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ফারুখ আহম্মেদ জানান, আমি বিশেষ কাজে ঢাকায় আছি। পানি উন্নয়ন বোর্ডের জায়গায় বহুতল ভবন নির্মাণের বিষয়টি আমি জানি না। তবে অফিসের রাজস্ব বোর্ডের কর্মকর্তা মো. শাহীন ও এসও মো. সাকিল বিষয়টি ভালো বলতে পারবেন।

জেবি

  • লক্ষ্মীপুর
  • রামগঞ্জ
  • ভবন নির্মাণ
  • মন্ত্রণালয়
  • deshtv
  • desh tv news
  • দেশ টিভি সংবাদ
এ সম্পর্কিত আরও খবর
নির্বাচনের মাঠে নামছে আরও ৮৩৮ নির্বাহী ম্যাজিস্ট্রেট 
নির্বাচনের মাঠে নামছে আরও ৮৩৮ নির্বাহী ম্যাজিস্ট্রেট 
অস্ত্রের মুখে অপহৃত সেই মাদরাসাছাত্র উদ্ধার, আটক ২
অস্ত্রের মুখে অপহৃত সেই মাদরাসাছাত্র উদ্ধার, আটক ২
নির্বাচন হবে আলিফের মতো সোজা: ডিসি সুরাইয়া জাহান
নির্বাচন হবে আলিফের মতো সোজা: ডিসি সুরাইয়া জাহান
ফরিদপুরের তিন থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশনা ইসির
ফরিদপুরের তিন থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশনা ইসির
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।