দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষাথীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। অপহৃত শিক্ষাথীর নাম দিপিতা চাকমা (২৫)। পিতার নাম শীতেন্দ্র বিকাশ চাকমা। তার বাড়ি খাগড়াছড়ি সদরে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের মাস্টার্সের ছাত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খাগড়াছড়ি থেকে বন্ধুদের সঙ্গে সাজেকে যাওয়ার সময় বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে শিজকছড়া এলাকা থেকে একদল সশস্ত্র সন্ত্রাসী তাদের গাড়ি থামিয়ে দিপিতা চাকমাকে অপহরণ করে গহীন পাহাড়ের দিকে নিয়ে যায়।
এদিকে সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হক ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, অপহৃত ছাত্রীকে উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।
বাঘাইছড়ির উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আক্তার বলেন, দিপিতা চাকমাকে উদ্ধারের জন্য অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।
জেবি