দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার বলেছেন, আমাদের প্রিয় নেতা জাতির জনক বঙ্গবন্ধু বিশ্বাস করতেন ধর্ম যার যার রাষ্ট্র সকলের, উৎসব সকলের, আমরা শান্তিতে সকল উৎসব উদযাপন করব।
বুধবার (৬ আগস্ট) বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা মহানগর শাখার আয়োজনে রানীর বাজার রাসস্থলী রাম ঠাকুর আশ্রমের সামনে কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক চক্রান্ত শুরু হয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে। আন্তর্জাতিক চক্রান্ত শুরু হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে। আজকে আপনারা দেখছেন বাংলাদেশের উন্নয়ন দেখে আমেরিকা অখুশি, আমেরিকা এখন বাংলাদেশকে নিয়ে ষরযন্ত্র শুরু করেছে। তবে যতই ষড়যন্ত্র করা হোক আল্লাহর রহমতে শেখ হাসিনার নেতৃত্বে এ দেশের উন্নয়ন থামানো যাবে না।
জন্মাষ্টমী উদযাপন উপকমিটির আহ্বায়ক প্রদীপ কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কামরান হোসেন, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জমির উদ্দিন খাঁন জম্পী, কুমিল্লা মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি শিব প্রসাদ রায়, ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুর কাদের মনি, কুমিল্লা মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অচিন্ত্য দাস টিটু প্রমুখ।
জেবি