দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুড়িগ্রামে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ২৭ জনকে গ্রেপ্তার করেছে। কুড়িগ্রামে গত ২৪ ঘণ্টায় পুলিশ অভিযান পরিচালনা করে গ্রেপ্তারকৃত জিআর ওয়ারেন্ট মূলে উলিপুর ৫, ভূরুঙ্গামারী ২, রৌমারী ১জন এবং সিআর ওয়ারেন্ট মূলে কুড়িগ্রাম ২, ভূরুঙ্গামারী ১, চিলমারী ২ জন। নিয়মিত মামলায় গ্রেপ্তার উলিপুর ৪, কচাকাটা ৩ জন। পূর্বের মামলায় কুড়িগ্রাম ১,উলিপুর ২, ফুলবাড়ী ১, ভূরুঙ্গামারী ১জন। কুড়িগ্রাম সদর থানায় ১৫১ধারায় ১জন ও ৩৪ ধারায় ১জনসহ মোট ২৭জন আসামিকে গ্রেপ্তার করে।
কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম বলেন, নিরাপদ কুড়িগ্রামের জন্য আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ২৭জনকে গ্রেপ্তার করা হয়েছে। অপরাধের সঙ্গে সঙ্গে যেই জড়িত থাকুক না কেন তাদেরকে আইনের আওতায় আনতে বদ্ধপরিকর কুড়িগ্রাম জেলা পুলিশ। মাদকের সঙ্গে কোনো আপস নেই।
জেবি