দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাদারীপুরের শিবচরে খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরে জেলার শিবচর উপজেলার বন্দরখোলা ইউনিয়নের মফিতুল্লাহ হাওলাদারকান্দি গ্রামের আমজাদ উকিল সেতুর নিচে খালের পানিতে অন্যান্য শিশুদের সঙ্গে গোসল করতে নামে স্থানীয় সুরুজ মুন্সীর ছেলে হুজায়ফা (৫) এবং পাকের মিয়ার ছেলে হামীম (৮)। এ সময় সেতুর এক পিলার থেকে আরেক পিলারে সাঁতার কেটে যাওয়ার সময় স্রোতে ডুবে যায় দুই শিশু।
গোসল করতে থাকা অন্য শিশুরা তীরে উঠে চিৎকার করলে স্থানীয়রা পানিতে নেমে চেষ্টা চালিয়ে হামিমকে মৃত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এর প্রায় ৪০ মিনিট পরে হুজায়ফার লাশ ভেসে উঠে। শিশু দুটিকে পাঁচ্চর রয়েল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিবচর থানার উপ-পরিদর্শক মো. মোদাচ্ছের মিয়া বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বেশ কয়েকজন শিশু একটি খালে গোসল করতে নামলে স্রোতের টানে দুই শিশু তলিয়ে যায়। পড়ে মৃত অবস্থায় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে।
জেবি