দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শ্যালকের বিয়েতে দাওয়াত না পেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন দুলাভাই।
রোববার (৩ সেপ্টেম্বর) আনুমানিক রাত ১১ টার দিকে উপজেলার মগটুলা ইউনিয়নের বাঘবের গ্রামে এ মর্মান্তিক এ ঘটনা ঘটে।
নিহতের নাম মো. আব্দুল আজিজ (৩৭)। তিনি একই গ্রামের মৃত ছাইদুর রহমানের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জ থানার উপ পরিদর্শক কামরুল ইসলাম রাসেল।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ১ সেপ্টেম্বর আব্দুল আজিজের শ্যালক রফিকুল ইসলাম (২২) দুলাভাইকে না জানিয়ে একা একা বিয়ে করেন। পরে শ্যালকের বিয়েতে দাওয়াত না পাওয়ার অভিমানে রোববার রাতে নিজের বাড়ির পাশে মেহগনি গাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পিএসএম মোস্তাছিনুর রহমান বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে । সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়াও অন্য আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
জেডএ