দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সংরক্ষিত নারী কাউন্সিলরকে নির্দেশ দিয়ে নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, নাসিক ৫ নং ওয়ার্ডে মশার ওষুধ দেন, এটা ডেঙ্গুর রেড জোন এলাকা হয়ে গেছে। টাকা বা মেশিন লাগলে আমার থেকে নেন, আমি দেব।
তিনি বলেন, মেশিন দরকার হলে নাসিক কাউন্সিলর মতিউর রহমান মতি, কাউন্সিলর আনোয়ার চাচা, কাউন্সিলর বাদল থেকে নেন। সব মেশিন নিয়ে এসে এখানে লাগান।
রোববার (৩ সেপ্টেম্বর) দুপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত আওয়ামী লীগ নেতা আনিসুর রহমানের মিলাদ ও দোয়ার আয়োজনে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।
শামীম ওসমান বলেন, বাংলাদেশের কোনো জায়গায় এতো ডেঙ্গুতে আক্রান্ত হয়নি, এখানকার মতো। তাই কোনো প্রকার গাফিলতি করবেন না।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
জেডএ