দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শেরপুরের নালিতাবাড়ি উপজেলার সাজু আহম্মেদ খোকন নামে এক হত্যা মামলার যাজ্জীবন দন্ডিত আসামি দীর্ঘ প্রায় ৮ বছর পালিয়ে থেকে অবশেষে র্যাবের হাতে ধরা পড়েছে।
আসামি সাজু আহম্মদ খোকন নামে দণ্ডিত ওই আসামিকে রোববার (৩ সেপ্টেম্বর) সকালে গাজীপুর জেলার পৌর এলাকার একটি গার্মেন্টস থেকে গ্রেপ্তার করে র্যাব।
র্যাব-১৪ এর প্রেস রিলিজ সূত্রে জানায়, ২০১৫ সালের ২০ ফেব্রুয়ারি সকালে শেরপুর জেলার সদর উপজেলার যোগনী মুড়া গ্রামের মো. সোহরাব আলীর ছোট ছেলে আব্দুর রাজ্জাক (২০) তার সহপাঠিদের নিয়ে জেলার নালিতাবাড়ি উপজেলার পর্যটন কেন্দ্র মধুটিলা ইকোপার্কে বেড়াতে যায়। তাদের বেড়ানোর একপর্যায়ে ওইদিন বিকেল ৫টার দিকে আসামি সাজু আহম্মদ খোকনসহ আরো কয়েকজন দুর্বৃত্ত দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে ছিনতেইয়ের উদ্দেশে তাদের ওপর অতর্কিত আক্রমণ চালায়। আক্রমণের একপর্যায়ে খোকনের ধারালো অস্ত্রের আঘাতে আব্দুর রাজ্জাকের ঘটনাস্থলেই মৃত্যু হয়।
এসময় অন্যান্য সহপাঠীদের চিৎকারে আসামিরা পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে নালিতাবাড়ি থানায় মামলা দায়ের করেন।
এরপর বিজ্ঞ আদালত গত ২০১৮ সালের ১ এপ্রিল আসামি খোকনকে যাবজ্জীবন দণ্ডের আদেশ দেন। কিন্তু ঘটনার পর থেকেই আসামি খোকন পালিয়ে গিয়ে গাজিপুরের একটি গার্মেন্টসে চাকরি করে আসছিলেন।
পরবর্তীতে র্যাব বিষয়টির বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে আসামির অবস্থান সনাক্ত করে কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে র্যাবের একটি অভিযানিক দল রোববার সকালে এ অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করে নালিতাবাড়ি থানায় হস্তান্তর করেন।
জেবি