দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চট্টগ্রামের মহেশখাল থেকে আবদুল নামে পাঁচ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।
শনিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে নগরীর ডবলমুরিং থানাধীন সিডিএ ৪ নম্বর রোডের পেছনে মহেশখাল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। শিশুটি শুক্রবার বিকেল থেকে নিখোঁজ ছিল।
নিহত আবদুল হালিশহর থানাধীন বাদশা মিয়া ব্রিক ফিল্ড এলাকার শফিক সাহেবের কলোনির মো. কামালের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আশেক বলেন, শনিবার রাত ৮টার দিকে এক শিশুর মরদেহ হাসপাতালে নিয়ে আসা হয়। জরুরি বিভাগের কর্মরত চিকিৎসকরা মরদেহটি পরীক্ষা শেষে মর্গে প্রেরণ করেন।
ডবলমুরিং থানার পরিদর্শক (ওসি) ফজলুল কাদের পাটোয়ারী জানান, পাঁচ বছরের শিশু আবদুল হালিশহর বাদশা মিয়া ব্রিক ফিল্ড রোড এলাকার একটি কলোনিতে পরিবারের সাথে থাকতো। শুক্রবার বিকেলে খেলতে গিয়ে শিশুটি নিখোঁজ হয়। শনিবার দুপুরে মহেশখাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
জেবি