দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পটুয়াখালীতে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ব্যানারের সামনে দাঁড়ানোকে কেন্দ্র করে মহিলা দলের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।
শুক্রবার (১ সেপ্টেম্বর) সকালে পটুয়াখালী শহরের বানানী এলাকায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
ভিডিও ফুটেজে দেখা যায়, র্যালি শুরু হওয়ার আগে দলীয় কার্যালয়ের সামনে ব্যানারেন সামনে দাঁড়ানোকে কেন্দ্র করে জেলা মহিলা দলের সিনিয়র যুগ্ম-সম্পাদক শাহনাজ বেগম এবং সদর উপজেলার আহ্বায়ক তানিয়া আক্তার পাখির মধ্যে কথা-কাটাকাটি হচ্ছে।
একপর্যায়ে দুই ভাগে বিভক্ত হয়ে হাতাহাতিতে জড়িয়ে পড়েন তারা। পরে জেলা বিএনপির নেতা সাবেক পৌর মেয়র মোস্তাক আহম্মেদ পিনুর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এ বিষয়ে পটুয়াখালী জেলা মহিলা দলের সভাপতি আফরোজা সীমা বলেন, বিষয়টি বিব্রতকর। আমরা এ বিষয়ে জেলা বিএনপিকে জানিয়েছি। তারা তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেবেন।
জেবি