দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বান্দরবানে রোয়াংছড়িতে খাল পারাপারের সময় পানির স্রোতে ভেসে যান মাহ্লা খেয়াং (৪২) ও তার মেয়ে মানু খেয়াং (১৬)। পরে স্থানীয়রা মেয়ের লাশ উদ্ধার করলেও এখনও নিখোঁজ রয়েছেন মা।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিকেল ৪ টার দিকে রোয়াংছড়ি উপজেলার নোয়াপতং ইউনিয়নের তারাছা খাল পারাপারের সময় এ ঘটনা ঘটে। তারা নোয়াপতং ইউনিয়নের ক্রংলাই পাড়ার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার বিকেলে জুমের কাজ থেকে বাড়ি ফিরছিল মাহ্লা খেয়াং ও তার মেয়ে মানু খেয়াং। ফেরার পথে নদী পারাপারের সময় পানির স্রোতে ভেসে যান মা-মেয়ে। পরে স্থানীয়রা মেয়েরর লাশ উদ্ধার করলেও এখনো নিখোঁজ রয়েছেন মা।
এ বিষয়ে রোয়াংছড়ি উপজেলার নোয়াপতং ইউনিয়নের চেয়ারম্যান চনুমং মারমা বলেন- জুমের কাজ থেকে বাড়ি ফেরার পথে নদী পারাপারের সময় পানির স্রোতে মা-মেয়ে ভেসে যান। মেয়ের লাশ উদ্ধার করা হলেও এখনও নিখোঁজ রয়েছেন মা।
এফএইচ