দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বান্দরবানে স্মরণকালের ভয়াবহ বন্যার শুরু থেকে দুর্গত মানুষকে মানবিক সহায়তা দিয়ে আসছে বান্দরবান সেনা রিজিয়ন। এরই অংশ হিসেবে সকল সম্প্রদায়ের বিভিন্ন ধর্মাবলম্বী মানুষসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানকে নগদ ১০লাখ ৯৫হাজার টাকা, বই, টিন, চাল, আসবাবপত্রসহ মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১আগস্ট) সকালে বান্দরবান সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ এই মানবিক সহায়তা দুর্গত মানুষের হাতে তুলে দেন।
এ সময় তিনি বলেন, সেনাবাহিনী যেকোনো দুর্যোগে সাধারণ মানুষের পাশে থাকে। পাহাড়ের মানুষের পাশেও সেনাবাহিনী রয়েছে। এবারের দুর্যোগে মানুষের অনেক ক্ষতি হয়েছে। সেনাবাহিনীর আন্তরিকতা ও সামর্থ অনুযায়ী দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে। ভবিষ্যতেও মানুষের পাশে থাকবে সেনাবাহিনী।
এ সময় সেনা জোন কমান্ডার লে.কর্নেল মাহামুদুল হাসান, রিজিয়নের মেজর জিটুআই শায়েখ উজ-জামান, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মিনারুল হকসহ সেনাবাহিনীর পদস্থ বিভিন্ন কর্মকর্তা, প্রিন্ট ও ইলেক্সট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত এর আগে বান্দরবান সেনা রিজিয়ন দুই হাজার ২৭৯পরিবারের মাঝে শুকনো খাবার, ২লাখ ৫১হাজার ৭শ লিটার সুপেয় পানি, ৪হাজার ১৮০জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা এবং ৮ লাখ ৪৬ হাজার ২৭১ নগদ টাকা সহায়তা প্রদান করেছে বন্যাদুর্গত পরিবার ও প্রতিষ্ঠানকে।
এদিকে মানবিক সহায়তা পেয়ে খুশি বিভিন্ন সম্প্রদায়ের নারী পুরুষ। তারা জানান, এবারের বন্যায় সেনাবাহিনীর সহায়তা নিসন্দেহে প্রশংসনীয়।
জেবি