দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুড়িগ্রাম জেলা পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ১৫ জনকে গ্রেপ্তার করেছে। জিআর, সিআর ও নিয়মিত মামলাসহ মাদক বিক্রেতা-সেবনকারীসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জ্বড়িতদের গ্রেপ্তার করতে জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
কুড়িগ্রামে গত ২৪ ঘণ্টায় পুলিশ অভিযান পরিচালনা করে গ্রেপ্তারকৃত জিআর ওয়ারেন্ট মূলে কুড়িগ্রাম ১, ভূরুঙ্গামারী ২ জন এবং সিআর ওয়ারেন্ট মূলে উলিপুর ১, ভূরুঙ্গামারী ১ জন। নিয়মিত মামলায় গ্রেপ্তার কুড়িগ্রাম ২, উলিপুর ১ জন। পূর্বের মামলায় চিলমারী থানায় ৩ জন। ১৫১ ধারায় কুড়িগ্রাম-১, নাগেশ্বরী ১ জন। সিআর সাজা ওয়ারেন্ট মূলে রৌমারী থানায় ২ জনসহ মোট ১৫জন আসামি গ্রেপ্তার করে।
কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম বলেন, নিরাপদ কুড়িগ্রামের জন্য আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
জেবি