দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুড়িগ্রামে জাতীয় পার্টির নবনির্বাচিত জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ আগস্ট) সকালে কুড়িগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে পরিচিতি সভায় বক্তব্য রাখেন নবনির্বাচিত কমিটির আহ্বায়ক সাবেক সংসদ সদস্য একেএম মোস্তাফিজার রহমান মোস্তাক, সদস্য সচিব মেজর (অব.) আব্দুস সালাম, চিলমারী উপজেলা চেয়ারম্যান রুকুনজ্জামান শাহীন, নাগেশ্বরী পৌরসভার সাবেক মেয়র আব্দুর রহমান প্রমুখ।
অপরদিকে পরিচিতি সভাকে ঘিরে কুড়িগ্রাম-রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভসহ সাবেক এমপি মোস্তাক ও বর্তমান এমপি পনির উদ্দিন আহমেদ গ্রুপের মধ্যে উত্তেজনা হয়। এ নিয়ে আজ চলছে উত্তেজনা।
সম্প্রতি জাতীয় পার্টির কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। সেখানে আগের কমিটির আহ্বায়ক সাবেক সংসদ সদস্য একেএম মোস্তাফিজার রহমান মোস্তাক ঠিক থাকলেও সদস্য সচিব হিসেবে কুড়িগ্রাম-২ আসনের বর্তমান সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদের নাম বাদ পড়ে।
জায়গা হয় কেন্দ্রীয় জাপার ভাইস প্রেসিডেন্ট সাবেক মেজর আব্দুস সালামের। এ নিয়েই শুরু হয় বিরোধ। এমন পরিস্থিতিতে গতকাল বুধবার সকাল ১০টায় কুড়িগ্রাম জেলা পরিষদ অডিটরিয়ামে শুরু হয় নবনির্বাচিত কমিটির পরিচিতি অনুষ্ঠান। অপরদিকে পদবঞ্চিতরা সকাল ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত কুড়িগ্রাম-রংপুর মহাসড়ক অবোরধ করে বিক্ষোভ করেন। এ সময় তারা নবনির্বাচিত কমিটি পরিচিতির বিভিন্ন তোরণ, পোস্টার, ফেস্টুন ভাঙচুর ও ছিঁড়ে ফেলেন।
কুড়িগ্রাম জাপা আহ্বায়ক ও ৪বারের সাবেক সংসদ সদস্য একেএম মোস্তাফিজুর রহমান বলেন, বিক্ষোভ বিষয়ে আমি কোনো মন্তব্য করবো না। পার্টি চেয়ারম্যানের মতামতের বিরুদ্ধে অবস্থান নেয়ার বিষয়ে কেন্দ্র নিশ্চয়ই ব্যবস্থা নেবেন।
কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ও সাবেক সদস্য সচিব পনির উদ্দিন আহমেদ বলেন, আমি অনুষ্ঠানে যাইনি। যারা পদবঞ্চিত হয়েছেন তারাই মিছিল-মিটিং করেছেন। আমার বলার কিছু নেই।
জেবি