দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কেন্দ্র কমিটি গঠনের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ আগস্ট) সন্ধ্যায় জামালপুর ইউনিয়ন আ. লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে সভাটি হয়েছে।
জামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এসএম এমদাদুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন। সভায় স্বাগত বক্তব্য দেন ঠাকুরগাঁও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট অরুণাংশু দত্ত টিটো।
রমেশ চন্দ্র সেন বলেন, বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আওয়ামী লীগ ছাড়া বিকল্প নেই। তাই দলের নৌকা প্রতীককে বিজয়ী করার জন্য সবাই ঐক্যবদ্ধ থাকবেন। ঐক্যবদ্ধ থাকার মধ্যে দিয়ে সব ষড়যন্ত্র মোকাবিলা করে আওয়ামী লীগের সরকার প্রতিষ্ঠা করা হবে।
জামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় বর্ধিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ সাদেক কুরাইশী ও সাধারণ সম্পাদক দীপক কুমার রায়।
এছাড়াও বক্তব্য দেন- ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার, সহ-সভাপতি অশোক কুমার দাস, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল প্রমুখ।
জেডএ