দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ময়মনসিংহের গফরগাঁওয়ে হেলিকপ্টারে বউ নিয়ে বাড়ি ফিরলেন মো. রাকিব হোসেন নামের এক যুবক।
বুধবার (৩০ আগস্ট) বিকেলে উপজেলার পাইথল ইউনিয়নের গয়েশপুরের কনের বাড়ি থেকে নববধূকে নিয়ে আসেন তিনি।
রাকিব হোসেন উপজেলার টাঙ্গাব ইউনিয়নের দুবাশিয়া গ্রামের আজিজুল শেখের ছেলে মো. রাকিব। কনে একই উপজেলার পাইথল ইউনিয়নের গয়েশপুর বাজার এলাকার আলাল মিয়ার মেয়ে মোছা. আফসানা আক্তার।
স্থানীয় সূত্র জানায়, রাকিব হোসেন বড় ভাইয়ের ট্রাভেল এজেন্সি দেখাশোনা করেন। পারিবারিকভাবে রাকিবের বিয়ে ঠিক হলে বড় ভাইয়ের কাছে হেলিকপ্টারে গিয়ে বিয়ের আবদার করে রাকিব। ছোট ভাইয়ের আবদার মেটাতে ১০ কিলোমিটার দূরত্বে হেলিকপ্টার ভাড়া করেন। পরে বুধবার হেলিকপ্টারে করে বউ নিয়ে ঘরে ফেরেন রাকি।
রাকিবের ভাই আব্দুল লতিফ বলেন, ছোট ভাইয়ের বিয়েকে স্মরণীয় করে রাখতে হেলিকপ্টার ভাড়া করি। তার আবদার মেটাতে কাজটি করতে হয়েছে আমাকে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন সাগর বলেন, বিয়েতে গিয়েছিলাম। এ বিয়েকে ঘিরে এলাকাবাসীর মাঝে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে।
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহম্মেদ বলেন, হেলিকপ্টারে করে বিয়ে করতে যাওয়ার সংবাদ পেয়ে উৎসুক জনতার ভিড় সামলাতে পুলিশ মোতায়েন করা হয়। তবে কোনো ধরনের বিশৃঙ্খলার হয়নি।
জেবি