দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঠাকুরগাঁও সদর উপজেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও বিভিন্ন ধরনের শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
বুধবার (৩০ আগস্ট) দুপুরে বাইসাইকেল ও শিক্ষা উপকরণ বিতরণ উপলক্ষে ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মোহাম্মদ সামসুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট অরুণাংশু দত্ত টিটো।
প্রধান অতিথির বক্তব্যে অরুণাশু দত্ত টিটো বলেন, সদর উপজেলা পরিষদের মাধ্যমে তৃণমূল পর্যায়ে সেবা পৌঁছে দেওয়া হচ্ছে। আমরা চাই প্রত্যেক শিক্ষার্থী সুশিক্ষায় শিক্ষিত হোক, তারই ধারাবাহিকতায় আজ ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হলো।
এছাড়াও আলোচনা সভায় বক্তব্য দেন- ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুব্রত কুমার রায়, শুখানপুকুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমানসহ সদর উপজেলা পরিষদের কর্মকর্তারা।
সভা শেষে দরিদ্র পরিবারের ২০ জন ক্ষুদ্র-নৃগোষ্ঠী শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট অরুণাংশু দত্ত টিটো। এছাড়াও ৪০ জন ক্ষুদ্র-নৃগোষ্ঠী শিক্ষার্থীর মাঝে বিভিন্ন ধরনের শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
জেডএ