দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজে (শেবামেক) র্যাগিংয়ের সংবাদ সংগ্রহ করতে গিয়ে শিক্ষকদের হামলার ঘটনার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে করেছে বিভিন্ন সাংবাদিক সংগঠন।
বুধবার (৩০ আগস্ট) বেলা সাড়ে ১১টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে বরিশাল সাংবাদিক ইউনিয়নের (জেইউবি) উদ্যোগে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সাংবাদিকরা বলেন, ২৭ আগস্ট দায়িত্ব পালনের সময় শের ই বাংলা মেডিকেল কলেজে সাত সাংবাদিকের ওপর হামলা চালায় দুই চিকিৎসক। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে সাংবাদিকদের ওপর হামলাকারী ডা. প্রবীর কুমার সাহা ও ডা. সৈয়দ বাকি বিল্লাহকে বিচারের আওতায় এনে স্বাস্থ্য মন্ত্রণালয়কে যথোপযুক্ত ব্যবস্থা নিতে হবে। অন্যথায় ৯ সেপ্টেম্বর সাংবাদিকরা কর্মসূচি দিতে বাধ্য হবে।
বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি স্বপন খন্দকারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সম্পাদক প্রকাশক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাস, সাধারণ সম্পাদক মিথুন সাহা, মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতি আবুল কালাম আজাদসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
জেবি