দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রংপুরের গঙ্গাচড়ায় এক ব্যবসায়ীর কাছে পাওয়া গেছে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বিতরণের বিপুল পরিমাণ পাঠ্যবই।
সোমবার (২৮ আগস্ট) দুপুরে উপজেলার সরকারি কলেজ সংলগ্ন চাঁদনীপাড়ার বাড়ি থেকে ব্যবসায়ী সুরুজ মিয়া বইগুলো সরিয়ে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা দেখতে পান। পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়।
এসময় সুরুজ মিয়া জানান, স্কুলের বই ও খাতা মিলে মোট ২০০ কেজি হয়েছে। যা ১৮ টাকা কেজি দরে কিনেছেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ তামান্না বলেন, বইগুলো স্কুলের বাইরে এক ব্যক্তির কাছে পাওয়া গেছে। সেগুলো উদ্ধারে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ওই ব্যক্তিকে আটক করার পর বিস্তারিত জানা যাবে।
গঙ্গাচড়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) মমতাজুল হক বলেন, ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর আগেই পালিয়ে যান সুরুজ। তাকে খুঁজতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
জেবি