দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নওগাঁর পোরশা সীমান্ত থেকে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (২৯ নভেম্বর) দুপুরে উপজেলার নিতপুর দিয়ারাপাড়া সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি মানবপাচারের উদ্দেশ্যে বাংলাদেশে অনুপ্রবেশ করেছেন বলে জানিয়েছে বিজিবি।
আটক ব্যক্তির নাম মতিলাল (৩৫)। তিনি ভারতের মালদহ জেলার হাবিবপুর থানার কাঠালবানপুর গ্রামের নাইকি মুর্মুর ছেলে।
রোববার সন্ধ্যায় নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, সকালে নিতপুর বিওপির টহলদল নিয়মিত টহল দিচ্ছিল। এ সময় একজন ভারতীয় নাগরিকের অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের খবর পায় বিজিবি। পরে টহলদল নিতপুর সীমান্তের দিয়ারাপাড়া সীমান্ত পিলার ২৩০/১৬-আর থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ওই ব্যক্তিকে আটক করে।
বিজিবি অধিনায়ক আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি মানবপাচারের উদ্দেশ্যে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের কথা স্বীকার করেছেন। তাঁকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সীমান্ত এলাকায় অপরাধ প্রতিরোধে বিজিবি সর্বদা সচেষ্ট রয়েছে।
যে আই