দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নেত্রকোনায় কাফনের কাপড় পাঠিয়ে ছাত্রদল নেতাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। রোববার ভোররাতে শহরের সাতপাই এলাকায় নেত্রকোনা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মো. আমিরুল ইসলামের ব্যক্তিগত চেম্বারের সামনে এসব উপকরণ রেখে যায় দুর্বৃত্তরা।
চেম্বারের সামনে কাফনের কাপড়, আগরবাতি, গোলাপজল ও হুমকি সংবলিত একটি চিরকুট পাওয়া যায় বলে জানান আমিরুল ইসলাম।
তিনি বলেন, সকালে চেম্বারের সামনে কাফনের কাপড়সহ হুমকির উপকরণ দেখতে পান। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সর্বহারা গ্রুপের নাম ব্যবহার করে এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে তার সন্দেহ। চিরকুটে আগামী ১৬ ডিসেম্বর শহরের মোক্তারপাড়া এলাকায় জুলাই চত্বরের সামনে তাকে ধরে নিয়ে গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়েছে। বিষয়টি স্থানীয় নেতৃবৃন্দকে জানানো হয়েছে।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
যে আই