দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নওগাঁর মান্দা উপজেলায় বাঁশঝাড় থেকে সিয়াম হোসেন (২০) নামে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা।
শুক্রবার (২৭ নভেম্বর) সকালে উপজেলার কালিগ্রাম-দুডাঙ্গী সড়কের পাশে একটি বাঁশঝাড়ে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
নিহত সিয়াম উপজেলার চকউমেদ পশ্চিমপাড়া গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সিয়াম ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। বৃহস্পতিবার দুপুরে বাড়িতে খাবার খেয়ে ভ্যান নিয়ে বের হন তিনি। এরপর আর বাড়ি ফেরেননি। শুক্রবার সকালে মরানদীর মরাঘাটের সামনে একটি বাঁশঝাড়ে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শীদের দাবি, সিয়ামের মাথার পেছনে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তাঁর ব্যবহৃত ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা। তবে এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে বিস্তারিত জানানো যাবে।
এমজে