দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ময়মনসিংহ এসআরবি-১৪-এর ভৈরব ক্যাম্পে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল হাসানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গোপালগঞ্জের মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় তার নাম আলোচনায় আসে। এ ছাড়া নিজেকে শেখ হাসিনার চেয়েও বড় আওয়ামী লীগ বলে পরিচয় দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
আবুল হাসান ৩৪তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। তার বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর এলাকায়।
সোমবার রাত ৮টার দিকে কিশোরগঞ্জের ভৈরব ক্যাম্প থেকে ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে। পরে মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল থানার একটি মামলায় তাকে আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
বুধবার (২৫ নভেম্বর) বেলা ২টার দিকে ময়মনসিংহ এসআরবি-১৪-এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মু. মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সোমবার তাদের ভৈরব ক্যাম্প থেকে আবুল হাসানকে গ্রেপ্তার করেছে। কেন তাকে গ্রেপ্তার করা হয়েছে, তা গ্রেপ্তারকারী কর্মকর্তারাই ভালো বলতে পারবেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সম্প্রতি মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে আবুল হাসানের নাম আলোচনায় আসে। থানায় অগ্নিসংযোগের পরিকল্পনায় তাঁর সম্পৃক্ততা ছিল বলে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন অভিযোগ করেন। তবে এসব অভিযোগের বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এর আগেও আবুল হাসানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন অভিযোগ তুলেছিলেন বিএনপির কয়েকজন নেতা-কর্মী। কলাবাগান থানা যুবদলের সাবেক সদস্যসচিব শাহ আলম সৈকত ফেসবুক পোস্টে অভিযোগ করেন, ৫ আগস্টের আগে নিউমার্কেট ও কলাবাগান থানায় দায়িত্ব পালনের সময় আবুল হাসান নিজেকে শেখ হাসিনার চেয়েও বড় আওয়ামী লীগ বলে পরিচয় দিতেন।
শাহ আলম সৈকতের দাবি, আবুল হাসানের নেতৃত্বে তার বাসায় একাধিকবার অভিযান ও ভাঙচুর চালানো হয়েছিল। এ সময় পরিবারের সদস্যদের ক্রসফায়ারের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
যে আই