দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জামালপুরের মেলান্দহে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৫ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মো. আব্দুর রহিম (৪৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ২২ নভেম্বর দুপুর ১২টা ২০ মিনিটে মেলান্দহ উপজেলার পড়াগলী টনকী এলাকায় তাঁর বসতঘরে অভিযান চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিনের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি-১) একটি দল এ অভিযান পরিচালনা করে। এসআই (নিঃ) মো. এহসানুল হকের নেতৃত্বে ডিবির সদস্যরা অভিযানে অংশ নেন।
এ ঘটনায় গ্রেপ্তার আব্দুর রহিমের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁকে আদালতে পাঠানো হয়।
পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন জানান, মাদক সমাজের জন্য একটি ভয়াবহ ব্যাধি। এর কারণে যুবসমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং অপরাধপ্রবণতা বাড়ছে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের অবস্থান ‘জিরো টলারেন্স’। মাদক নির্মূলে নিয়মিত ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এ ধরনের অপরাধের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করতে জেলাবাসীর প্রতি আহ্বান জানান তিনি।
এমএস/