দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নাটোরের নলডাঙ্গা উপজেলার পিপরুল ইউনিয়নের হালতি থেকে খোলাবাড়িয়াগামী সরকারি ক্যানেলের পানিপ্রবাহ বন্ধ করে রাখার অভিযোগ উঠেছে। এতে হালতি গ্রামের বিপুলসংখ্যক কৃষকের ভুট্টা ও ধানের চারা নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
স্থানীয় কৃষকেরা জানান, ক্যানেলের স্বাভাবিক পানিপ্রবাহ আটকে দেওয়ায় জমিতে প্রয়োজনীয় সেচ ও পানি নিষ্কাশন ব্যাহত হচ্ছে। এর সরাসরি বিরূপ প্রভাব পড়ছে ভুট্টা ও ধানের চারার ওপর। বিষয়টি নিয়ে অভিযুক্ত ব্যক্তিদের নিষেধ করা হলেও তাঁরা কর্ণপাত করছেন না বলে অভিযোগ ভুক্তভোগী কৃষকদের।
কৃষকদের ভাষ্য, ক্যানেলটিতে বর্তমানে তিন থেকে চার হাত পানি জমে বা আটকে রয়েছে। দ্রুত ক্যানেলটি পরিষ্কার করে পানিপ্রবাহ উন্মুক্ত করা হলে সেচ ও পানি নিষ্কাশন স্বাভাবিক হবে এবং ফসলের ক্ষতি এড়ানো সম্ভব হবে।
ফসল রক্ষায় ক্যানেলের প্রতিবন্ধকতা দ্রুত দূর করে পানিপ্রবাহ স্বাভাবিক করতে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও সহযোগিতা কামনা করেছেন হালতি গ্রামের কৃষকেরা।
এমএস/