দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নাশকতা ও দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে গত দুই দিন ধরে রাতভর মাঠে সক্রিয় রয়েছেন নেত্রকোনা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম হিলালী। তাঁর এমন তৎপরতায় বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরাও সক্রিয় হয়ে উঠেছেন।
গত শুক্রবার (২০ নভেম্বর) রাত ১০টা থেকে শনিবার ভোর ৬টা পর্যন্ত এমপি রফিকুল ইসলাম হিলালী কেন্দুয়া উপজেলার বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল, সমাবেশ ও পথসভায় অংশ নেন। এ সময় তিনি চিরাং ইউনিয়নের চিথোলিয়া বাজার ও চিরাং বাজার, পাইকুড়া ইউনিয়নের মজলিশপুর বাজার ও পাইকুড়া বাজার, রোয়াইলবাড়ি ইউনিয়নের রোয়াইলবাড়ি বাজার, সান্দিকোনা ইউনিয়নের সাহিতপুর বাজার, গন্ডা ইউনিয়নের গন্ডা বাজার, দলপা ইউনিয়নের বেখৈরহাটি বাজার ও রামপুর বাজারসহ বিভিন্ন এলাকায় বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে এসব কর্মসূচিতে অংশ নেন।
এ সময় দলীয় নেতাকর্মীদের শান্তিপূর্ণ ও সতর্ক অবস্থানে থাকার পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশনা দেন তিনি।
এমপি রফিকুল ইসলাম হিলালী বলেন, দেশের শান্তি, শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় সব ধরনের অপতৎপরতার বিরুদ্ধে তাঁদের প্রতিবাদ অব্যাহত থাকবে।
এর আগে, গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ১১টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্তও নির্বাচনি এলাকার বিভিন্ন বাজারে দলীয় নেতাকর্মীদের কার্যক্রম তদারকি করেন তিনি। এ সময় কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের মাসকা বাজার, সান্দিকোনা ইউনিয়নের সাহিতপুর বাজার ও সান্দিকোনা বাজার, গড়াডোবা ইউনিয়নের বিদ্যাবল্লভ বাজার ও শিমুলতলা বাজার, আশুজিয়া ইউনিয়নের রেন্ট্রিতলা বাজার ও রামপুর বাজার এবং দলপা ইউনিয়নের বেখৈরহাটি বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ঘুরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মিছিল ও সমাবেশে অংশ নেন।
এ সময় এমপি রফিকুল ইসলাম হিলালীর সঙ্গে উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
এমএস/