দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বরিশালে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘অপরাজেয়’ প্রদর্শনীর জন্য উন্মুক্ত করা হয়েছে।
শনিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বরিশাল বিআইডব্লিউটিএ ঘাটে জাহাজটি পরিদর্শনের সুযোগ পান দর্শনার্থীরা। তবে কয়েক দিনের টানা বৈরী আবহাওয়ার কারণে দর্শনার্থীদের উপস্থিতি ছিল তুলনামূলক কম।
জাহাজের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মুহাইমিনুল ইসলাম খান জানান, ‘অপরাজেয়’ খুলনা শিপইয়ার্ডে নির্মিত একটি পেট্রোল ক্রাফট। ২০১৩ সালের ২৩ ডিসেম্বর জাহাজটি আনুষ্ঠানিকভাবে কমিশন লাভ করে। প্রায় ৫০ মিটার দীর্ঘ এ জাহাজ দেশের বিশাল জলসীমায় সার্বভৌমত্ব রক্ষা ও সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
তিনি আরও জানান, অবৈধভাবে মাছ আহরণ, জাটকা ও মা ইলিশ শিকার প্রতিরোধ, অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রমসহ সমুদ্রে বিভিন্ন অভিযানে অংশ নেয় জাহাজটি। দেশের সামুদ্রিক সম্পদ ও জাতীয় স্বার্থ সংরক্ষণেও নিয়মিত দায়িত্ব পালন করছে ‘অপরাজেয়’। ভবিষ্যতেও এসব কার্যক্রম অব্যাহত রাখতে নৌবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ।
জাহাজটি পরিদর্শনে আসা দর্শনার্থীরা এর বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং নৌবাহিনীর কার্যক্রম সম্পর্কে জানার সুযোগ পান।
এমএস/