দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুমিল্লার চৌদ্দগ্রামে অভিযান চালিয়ে যানবাহনসহ বিপুল পরিমাণ চোরাচালানের মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব ডিসপ্লের সিজার মূল্য ১ কোটি ৬২ লাখ টাকা।
শুক্রবার (২০ নভেম্বর) রাত ১১টার দিকে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর শিবেরবাজার বিওপির একটি টহলদল এ অভিযান চালায়।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে টহলদলটি অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্ত থেকে প্রায় চার কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চৌয়ারা এলাকায় যানবাহনসহ বিপুল পরিমাণ মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করা হয়।
বিজিবি জানায়, জব্দ করা ডিসপ্লেগুলোর সিজার মূল্য ১ কোটি ৬২ লাখ টাকা। চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।
জব্দ করা মালামালের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিজিবি।
যে আই