দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, আন্দোলন গড়ে তুলতে লাশ চান শেখ হাসিনা। এ জন্য নিজের দলের নেতাকর্মীদের মৃত্যুকেও আন্দোলনের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চান তিনি।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে যশোরের বিডি হলে বর্ষীয়ান রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন রিজভী।
রিজভী বলেন, ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে যাওয়া শেখ হাসিনা বিদেশে অবস্থান করে বাংলাদেশের অভ্যন্তরে অস্থিতিশীল পরিস্থিতি তৈরিতে মদদ দিচ্ছেন। আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে বিপুল অর্থ রয়েছে। সেই অর্থ ব্যবহার করে দেশের ভেতরে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে বলে দাবি করেন তিনি।
তিনি অভিযোগ করেন, গণতান্ত্রিক আন্দোলনে অংশ নেওয়া বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের বাড়িঘর ও পরিবারের নারীদের ওপর হামলা করা হচ্ছে। এমনকি লন্ডনে বিরোধী দলের নেতার গাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। এসব কর্মকাণ্ডে পার্শ্ববর্তী একটি দেশ মদদ দিচ্ছে বলেও দাবি করেন তিনি।
রিজভী আরও বলেন, দেশে এখনো গণতন্ত্রবিরোধী শক্তি সক্রিয় রয়েছে। প্রশাসন ও পুলিশসহ বিভিন্ন পর্যায়ে তাদের লোকজন অবস্থান করছে। বিএনপি সরকার গঠনের মাত্র তিন-চার দিনের মধ্যে তিনজনকে হত্যার ঘটনা ঘটেছে। এ সময় ভাঙ্গার রাজু মোল্লা এবং নড়াইলে জাসাস ও কৃষক দলের দুই নেতার হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে ধরেন তিনি।
২০১৪ সালের আন্দোলনের স্মৃতিচারণ করে রিজভী বলেন, সে সময় তরিকুল ইসলামের সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্ব আন্দোলনকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। তীব্র আন্দোলন সংগঠিত করতে তার মতো অভিজ্ঞ নেতার প্রয়োজনীয়তা তখন সবাই উপলব্ধি করেছিলেন।
বিএনপির এই নেতা বলেন, শেখ হাসিনার বিদায়ের পর দেশের মানুষ স্থিতিশীল, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশ প্রত্যাশা করছে। বিএনপি সেই পরিবেশ নিশ্চিত করতে চায়। বিরোধী মত দমনে গুম, খুন কিংবা রাষ্ট্রীয় শক্তি ব্যবহারের রাজনীতিতে বিএনপি বিশ্বাস করে না।
তিনি বলেন, ছাত্র-জনতার সম্মিলিত গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনার পতন হয়েছে। তবে বিএনপি তার মতো আচরণ করতে চায় না। দেশে গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখা এবং ভবিষ্যতে ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে রাজনৈতিক স্থিতিশীলতা ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।
যে আই