দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আসামি গ্রেপ্তারের জেরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর এবং থানা ভবন ও পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ করেছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় থানা থেকে গ্রেপ্তারকৃত আসামিদের ছিনিয়ে নেওয়া হয়। হামলার পাশাপাশি পেশাগত দায়িত্ব পালনকালে একাত্তর টেলিভিশনের জেলা প্রতিনিধিকে মারপিট করে গুরুতর জখম করা হয়েছে। ঘটনার পর থেকে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে ।
মঙ্গলবার সন্ধ্যা থেকেই গোপালগঞ্জ-পিরোজপুর সড়কের টুঙ্গিপাড়ার বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি করে বিক্ষুব্ধরা। এতে ওই রুটে সব ধরনের সড়ক যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। এ ঘটনায় আহত হয়েছে দুই বিজিবি সদস্যসহ অন্তত ২০ জন।
ঘটনার পর থেকে টুঙ্গিপাড়া জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আগুনে এখনো থানার আসবাবপত্র জ্বলতে দেখা গেছে, তবে সেখানে ফায়ার সার্ভিসের কোনো ইউনিটকে আগুন নেভাতে দেখা যায়নি। থানায় কর্তব্যরত কয়েকজন পুলিশ সদস্য ছাড়া এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো টহল চোখে পড়েনি; এমনকি মোতায়েনকৃত এপিবিএন সদস্যদেরও এলাকা থেকে সরে যেতে দেখা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে টুঙ্গিপাড়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করে থানা পুলিশ। গ্রেপ্তারের পরপরই নেতাকর্মী ও সমর্থকেরা তাদের ছাড়িয়ে নেওয়ার চেষ্টা চালায়। একপর্যায়ে মসজিদে মাইকিং করা হলে মুহূর্তের মধ্যে পাটগাতী বাসস্ট্যান্ড এলাকায় কয়েক হাজার মানুষ জড়ো হয়। সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে তারা টুঙ্গিপাড়া থানায় হামলা চালায়।
ছাত্রলীগের নেতাকর্মীরা ফেসবুক লাইভে এসে এই হামলা চালায় বলে জানা গেছে। হামলাকারীরা থানায় ব্যাপক ভাঙচুর চালানোর পাশাপাশি পুলিশের ৬টি গাড়ি ও বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় থানা থেকে গ্রেপ্তারকৃত আসামিদের ছিনিয়ে নেওয়া হলে পুলিশ সদস্যরা থানা ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যান।
খবর পেয়ে জেলা শহর থেকে অতিরিক্ত পুলিশ, বিজিবি ও আনসারের কয়েকটি দল টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হলে নিলফা বাজার এলাকায় তারা হামলার শিকার হয়। বিক্ষুব্ধরা সেখানে বিজিবির একটি এপিসি (আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার) ও একটি জিপসহ মোট চারটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়।
এরপর রাত ৯টার দিকে বিক্ষুব্ধরা গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়ি এবং তার আত্মীয়স্বজনের আরও ৮টি বাড়িতে অগ্নিসংযোগ করে।
এদিকে, রাত পৌনে ৯টার দিকে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে টুঙ্গিপাড়ার খালেক বাজার এলাকায় দুর্বৃত্তদের এলো পাতারি মারপিট এর কারণে গুরুতর জখম হন একাত্তর টেলিভিশনের গোপালগঞ্জ জেলা প্রতিনিধি আজিজুর রহমান রনি।
কে