দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঝালকাঠির রাজাপুরে বিদ্যালয় ক্যাম্পাসে জয়বাংলা স্লোগান দিয়ে উত্তেজনা সৃষ্টির অভিযোগে ১৫ শিক্ষার্থীকে শনাক্ত করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। তাদের সবাইকে ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান শিক্ষক।
রোববার (১৫ নভেম্বর) সকালে উপজেলা সদরের রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশকে কেন্দ্র করে এ পরিস্থিতির সৃষ্টি হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহিদুল ইসলাম জানান, রোববার সকালে এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশের কথা ছিল। এর আগেই কয়েকজন শিক্ষার্থী নিজেদের ফলাফল জানতে পারে। ফলাফল আশানুরূপ না হওয়ায় তারা জয়বাংলা স্লোগান দেয় বলে ধারণা করা হচ্ছে।
প্রধান শিক্ষক বলেন, আগের তুলনায় বর্তমানে ভালো ফলাফল করতে নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, পড়াশোনা ও পরীক্ষায় অংশগ্রহণ জরুরি। এসব বিষয়ে অসন্তোষ থেকেই শিক্ষার্থীরা এমন স্লোগান দিয়েছে বলে তার ধারণা।
তিনি আরও জানান, এ ঘটনায় জড়িত ১৫ শিক্ষার্থীকে শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে পাঁচ থেকে ছয়জন আওয়ামী লীগ পরিবারের সন্তান বলে জানা গেছে। শনাক্ত শিক্ষার্থীদের সবাইকে বিদ্যালয় থেকে টিসি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ঘটনায় বিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
যে আই