দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পটুয়াখালীর কুয়াকাটায় মাত্র ৩ হাজার টাকা পাওনা নিয়ে বিরোধের জেরে এক আবাসিক হোটেল কর্মচারীকে মারধর, মাথায় আঘাত ও ২০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের কুয়াকাটা পৌর শাখার সহসভাপতি শাহ আলম হাওলাদারসহ চারজনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মো. মামুন গাজী (২৮) মহিপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
রোববার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কুয়াকাটার মেরিন ভিউ রেস্তোরাঁর সামনে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, মামুন গাজী কুয়াকাটার হোটেল গ্রান্ড প্লাসিডের আবাসিক শাখায় অ্যাকাউন্ট ম্যানেজার হিসেবে কর্মরত। হোটেলের প্রয়োজনীয় মুদি পণ্য শাহ আলমের দোকান থেকে নগদ ও বাকিতে কেনা হতো। ওই দোকানে হোটেলের ১৩ হাজার টাকা বকেয়া ছিল। ঘটনার তিন-চার দিন আগে ১০ হাজার টাকা পরিশোধ করায় বাকি থাকে ৩ হাজার টাকা। এই টাকা নিয়ে হিসাবের কাগজ দেখতে চাওয়াকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়।
অভিযোগে বলা হয়, রোববার সকালে হোটেলের অতিথিদের জন্য খাবার সংগ্রহ করতে মেরিন ভিউ রেস্তোরাঁয় গেলে শাহ আলমের সঙ্গে মামুনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শাহ আলম গালমন্দ শুরু করলে মামুন প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে শাহ আলমসহ অপর তিনজন তাঁকে এলোপাতাড়ি মারধর করেন। এ সময় তাঁর মাথা ও মুখে আঘাত করা হয়। এতে মাথার ডান পাশে কপালের ওপর ফোলা জখমসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান তিনি।
এ ছাড়া মামুনের সঙ্গে থাকা হোটেলের বাজার করার ২০ হাজার টাকা শাহ আলম নিয়ে যান বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
মামুনের দাবি, তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা তাকে প্রাণনাশসহ বিভিন্ন ধরনের হুমকি দিয়ে চলে যান।
স্থানীয় রাজনৈতিক সূত্রে জানা যায়, শাহ আলম হাওলাদার একসময় কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। ২০২৩ সালে আওয়ামী লীগ ছেড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দেন তিনি। বর্তমানে দলটির কুয়াকাটা পৌর শাখার সহসভাপতির দায়িত্বে রয়েছেন। আগামী কুয়াকাটা পৌরসভা নির্বাচনে হাতপাখা প্রতীকে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহও রয়েছে তার।
অভিযোগের বিষয়ে শাহ আলম হাওলাদার বলেন, তিনি টাকা পাবেন, কিন্তু তাঁকে টাকা দেওয়া হচ্ছে না। টাকা চাইতে গেলে তাকে গালাগালি করা হয়। এ নিয়ে তাঁর সঙ্গে থাকা ভাইদের সঙ্গে মামুনের হাতাহাতি হয়েছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের কুয়াকাটা পৌর শাখার সভাপতি মো. হালিম বেপারি বলেন, তাদের সংগঠনে অপরাধের কোনো সুযোগ নেই। কেউ অপরাধ করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাওলাদার বলেন, এ ঘটনায় তারা অভিযোগ পেয়েছেন। প্রাথমিক তদন্ত চলছে। তদন্ত শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
যে আই