• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • খুলনা
  • যশোর
দুর্নীতির মামলা

যশোর মহিলা কলেজের অধ্যক্ষ ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট

ইন্দ্রজিৎ রায়
  ২৭ আগস্ট ২০২৩, ২০:৪১

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ফাইল ছবি
ফাইল ছবি

যশোর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অমল কুমার বিশ্বাস ও তার স্ত্রী বিথীকা শিকদারের বিরুদ্ধে দুর্নীতির মামলায় চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রায় দেড় কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ৩২ লাখ টাকার সম্পদের তথ্য গোপন করায় এই চার্জশিট দাখিল করা হয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

রোববার (২৭ আগস্ট) দুদক যশোর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোশাররফ হোসেন সিনিয়ার স্পেশাল জজ আদালতে এই চার্জশিট দাখিল করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন দুদক যশোর সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আল-আমিন।

যশোর সিংড়া বোর্ডে কর্মরত থাকা অবস্থায় অমল কুমার বিশ্বাসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠায় দুদক তদন্ত শুরু করে।

দুদকের দাখিল করা চার্জশিটে বলা হয়ে, অমল কুমার বিশ্বাস ১৪তম বিসিএস (শিক্ষা) ক্যাডারে ১৯৯৩ সালের ১৭ নভেম্বর প্রাণিবিদ্যা বিষয়ে সিটি কলেজের যোগদান করেন। বিভিন্ন কলেজে চাকরি করে ২০০৯ সালের ২২ মার্চ যশোর সিংড়া বোর্ডে উপপরীক্ষা নিয়ন্ত্রক পদে যোগদান করেন। পরে ২০১০ সালের ১৭ জুন সিংড়া বোডে কলেজ পরিদর্শক হিসেবে যোগদান করেন। এরপর ২০১২ সালের ১২ এপ্রিল তিনি সহযোগী অধ্যাপক এবং ২০১৮ সালের ১১ সেপ্টেম্বর অধ্যাপক পদে পদোন্নতি পান। এখন তিনি যশোর সরকারি মহিলা কলেজে অধ্যক্ষ পদে কর্মরত।

চার্জশিট অনুযায়ী, সিংড়া বোর্ডে কর্মরত অবস্থায় তার বিরুদ্ধে অবৈধ পন্থায় টাকা আত্মসাতের একটি অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। সেজন্য অমল কুমার বিশ্বাস ও তার স্ত্রী বিথীকা শিকদারের সম্পদ বিবরণী চেয়ে দুদক নোটিশ জারি করে। সে অনুযায়ী তারা ২০১৮ সালের ১ নভেম্বর দুদকে সম্পদ বিবরণী দাখিল করেন। বিবরণীতে অমল কুমার বিশ্বাস ৫৬ লাখ ৪৬ হাজার টাকার স্থাবর ও ২১ লাখ ৭০ হাজার ৪১৪ টাকার অস্থাবরসহ মোট ৭৮ লাখ ১৬ হাজার ৪১৪ টাকার সম্পদ এবং তার স্ত্রী বিথীকা শিকদার ৪ লাখ টাকার স্থাবর ও এক কোটি ৬ লাখ ৪৫ হাজার ২৩০ টাকার অস্থাবরসহ মোট এক কোটি ১০ লাখ ৪৫ হাজার ২৩০ টাকার সম্পদের হিসাব দাখিল করেন। অর্থাৎ দুজনে দুদকে এক কোটি ৮৮ লাখ ৬১ হাজার ৬৪৪ টাকার সম্পদের হিসেব দেন।

এরপর দুদক তদন্তকালে অমল কুমার বিশ্বাসের নামে ৫৬ লাখ ৪৬ হাজার টাকার স্থাবর ও ৫৪ লাখ ১১ হাজার ৪৫৭ টাকার অস্থাবর, মোট এক কোটি ১০ লাখ ৫৭ হাজার ৪৫৭ টাকার সম্পদ এবং স্ত্রী বিথীকা শিকদারের নামে উক্ত পরিমাণ সম্পদ পায়। আসামিদের মোট প্রাপ্ত সম্পদের পরিমাণ দুই কোটি ২১ লাখ ২ হাজার ৬৮৭ টাকা। সে মোতাবেক তারা দুদকে ৩২ লাখ ৪১ হাজার ৪৩ টাকার সম্পদের তথ্য গোপন করেছে।

এছাড়া এর বিপরীতে পারিবারিক খরচ, চিকিৎসা ব্যয়, বিদেশ ভ্রমণ ও ছেলেমেয়েদের লেখাপড়া খরচ বাদে উভয়ের বৈধ নিট আয় পাওয়া যায় ৭৬ লাখ ২২ হাজার ৪০২ টাকা। এ অনুযায়ী আসামিদের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের পরিমাণ এক কোটি ৪৪ লাখ ৮০ হাজার ২৮৫ টাকা।

চার্জশিটে আরও বলা হয়, আসামি কর্তৃক অবৈধ উপায়ে সম্পদ অর্জন করে দখলে রাখার অপরাধে তাদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিলের অনুমোদন জ্ঞাপন করা হয়। এরপর দুদক যশোর থেকে আসামিদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৬ (২) ও ২৭ (১), মানি লন্ডাারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪ (২) ধারা, দণ্ডবিধি ১০৯ ধারায় সিনিয়র স্পেশাল জজ আদালতে চার্জশিট দাখিল করে।

দুদক যশোর সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আল-আমিন জানিয়েছেন, অমল কুমার বিশ্বাস ও তার স্ত্রী বিথীকা শিকদারের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপন করার প্রমাণ পাওয়া গেছে। এজন্য তাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে।

জেডএ

  • দুদক
  • মামলা
  • দেশ টিভি সংবাদ
এ সম্পর্কিত আরও খবর
৯ মামলায় ফখরুলের জামিন শুনানি ৯ জানুয়ারি
৯ মামলায় ফখরুলের জামিন শুনানি ৯ জানুয়ারি
শ্রীলঙ্কার ওয়ানডে ও টি-টোয়েন্টির নেতৃত্বে পরিবর্তন
শ্রীলঙ্কার ওয়ানডে ও টি-টোয়েন্টির নেতৃত্বে পরিবর্তন
সিলেট স্ট্রাইকার্সের নেটে থাকছে ১৩ বোলার
সিলেট স্ট্রাইকার্সের নেটে থাকছে ১৩ বোলার
শরিফুলের সিরিজ সেরার দিনে অ্যালেনের দুঃস্বপ্ন
শরিফুলের সিরিজ সেরার দিনে অ্যালেনের দুঃস্বপ্ন
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।