দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর ওপর প্রায় ৬০০ মিটার দীর্ঘ বাঁশ-কাঠের সেতু নির্মাণ করে দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। তার ব্যক্তিগত অর্থায়নে প্রায় ২৪ লাখ টাকা ব্যয়ে নির্মিত দুই লেনের সেতুটি রোববার (১৫ নভেম্বর) দুপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
স্থানীয়দের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে নির্মিত সেতুটি শিবগঞ্জসহ আশপাশের এলাকার মানুষের যাতায়াতে নতুন সুযোগ সৃষ্টি করেছে। এতদিন নদীর ওপর স্থায়ী সেতু না থাকায় শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে প্রতিদিন নদী পারাপারে ভোগান্তি পোহাতে হতো। বিশেষ করে শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াতে নানা সমস্যায় পড়তে হতো।
নবনির্মিত সেতু দিয়ে সাধারণ মানুষের পাশাপাশি রিকশা, ভ্যান, প্রাইভেটকার ও মোটরসাইকেল চলাচলের ব্যবস্থা রাখা হয়েছে। যানবাহন পারাপারে সামান্য টোল নেওয়া হবে। তবে টোল থেকে প্রাপ্ত অর্থের পুরো লভ্যাংশ স্থানীয় মসজিদ, মন্দির ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নমূলক কাজে ব্যয় করা হবে বলে জানানো হয়েছে।
সেতু উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন মুফতি মাওলানা আব্দুর রব। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও শিক্ষাবিদ অ্যাডভোকেট এম এ জিন্নাহ, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এম রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলহাজ জামাল উদ্দিন মাস্টার, কুল্লাগড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান কবীর সরকার, সাধারণ সম্পাদক শাহ আলমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সেতু নির্মাণ কমিটির সদস্যরা।
নতুন সেতু পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে শিক্ষার্থীরা। শিক্ষার্থী রাজেশ্বরী রায় জানায়, নদীর ওপর সেতু না থাকায় প্রায় প্রতিদিনই স্কুলে যাতায়াতে সমস্যায় পড়তে হতো। শিক্ষার্থী ও সাধারণ মানুষের দুর্ভোগ বিবেচনায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সেতুটি নির্মাণ করে দিয়েছেন। এ জন্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শিক্ষার্থীরা। তবে সোমেশ্বরী নদীর ওপর একটি স্থায়ী সেতু নির্মাণের উদ্যোগ নেওয়ার প্রত্যাশাও জানিয়েছে তারা।
আরেক শিক্ষার্থী আহমেদ ওমর তাসবী জানায়, ব্যারিস্টার কায়সার কামাল তাদের কাছে নৈতিক শিক্ষার এক আলোকবর্তিকা। অবহেলিত এলাকার মানুষের দুর্ভোগ লাঘবে এত বড় একটি কাঠের সেতু নির্মাণ করে দেওয়ায় তাকে ধন্যবাদ জানায় সে। তার মতে, এ উদ্যোগ শিক্ষার্থীদের শিক্ষা ও ভবিষ্যৎ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
যে আই