দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দীর্ঘ ১৯ দিন পর কক্সবাজারের উখিয়ার ছোট ইনানীতে গ্যাস উদগীরণের আগুন নির্বাপনে মাঠপর্যায়ে কাজ শুরু করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)। ইতিমধ্যে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও সরঞ্জাম ঘটনাস্থলে আনা হয়েছে। আনুষঙ্গিক প্রস্তুতি শেষে শনিবার বিকেলে আগুন নির্বাপনের কাজ শুরু হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
শনিবার (১৪ নভেম্বর) সকালে পেট্রোবাংলা, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও শেভরন বাংলাদেশের বিশেষজ্ঞ দল গ্যাসকূপটি পরিদর্শন করেছে। এ সময় তারা ঘটনাস্থল ও আশপাশের পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, গ্যাস উত্তোলনের জন্য কূপ খনন করা হবে কি না, সে বিষয়ে এখনই সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই। আপাতত নিরাপদে জ্বলন্ত আগুন নির্বাপণ বা নিয়ন্ত্রণ করাই প্রধান লক্ষ্য। আগুন নিয়ন্ত্রণের আগে গ্যাসের মজুদ নিয়ে কোনো মন্তব্য করতে চাননি তারা।
বাপেক্সের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গ্যাসকূপের আগুন নেভানোর জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও সরঞ্জাম আনা হচ্ছে। তবে কবে নাগাদ আগুন পুরোপুরি নেভানো সম্ভব হবে, তা এখনই বলা যাচ্ছে না। আগুন নিয়ন্ত্রণের পর বিশেষজ্ঞ দল গ্যাসের মজুদ অনুসন্ধান করবে। সেই অনুসন্ধানের ফলাফলের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
গত ২৭ অক্টোবর উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ছোট ইনানীতে নলকূপ স্থাপনের জন্য খননকাজ চালানোর সময় গ্যাস উদগীরণ শুরু হয়। এরপর থেকে গ্যাসের আগুন জ্বলছে। ঘটনার পর বাপেক্সসহ সরকারের বিভিন্ন দপ্তরের একাধিক দল ঘটনাস্থল পরিদর্শন করে। দুর্ঘটনা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারিসহ বিভিন্ন নিরাপত্তামূলক পদক্ষেপ নেওয়া হয়।
যে আই