দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সার বিতরণে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ডিলারের ডিলারশিপ বাতিলসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এ ক্ষেত্রে ডিলারের রাজনৈতিক পরিচয় বা ধর্মীয় বিশ্বাস বিবেচনায় নেওয়া হবে না বলেও জানান তিনি।
শুক্রবার (১৩ নভেম্বর) যশোর সদর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে দুঃস্থ ও অসহায় পরিবার এবং দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মধ্যে এককালীন অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সার বিতরণে অনিয়ম ঠেকাতে কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধিদের নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি মনিটরিং কমিটি পুনর্গঠন করে নজরদারি জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে। সামান্য অনিয়মের প্রমাণ পেলেও সংশ্লিষ্ট ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, অর্থাভাবে কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ হতে দেওয়া হবে না। একইভাবে আর্থিক অসচ্ছলতার কারণে কেউ যাতে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, সে জন্য সরকারি হাসপাতালের মাধ্যমে চিকিৎসা নিশ্চিত করতে চায় সরকার।
ভাতা ও সরকারি কার্ড বিতরণে আর্থিক লেনদেনের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, এসব সুবিধা পেতে কাউকে কোনো টাকা দিতে হবে না। এ ক্ষেত্রে আর্থিক লেনদেনে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রকৃত সুবিধাভোগী নির্বাচনে স্বচ্ছতাও নিশ্চিত করা হবে।
সরকারের জবাবদিহি প্রসঙ্গে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, জনগণের কাছে সরকার ও সরকারি কর্মকর্তাদের জবাবদিহি নিশ্চিত করতে চায় সরকার। এ উদ্যোগে সরকারি কর্মকর্তাদের সহযোগিতা করার জন্য জনগণের প্রতিও আহ্বান জানান তিনি।
যে আই