দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশ-ভারত সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, মানবপাচার, পুশইন ও চোরাচালান প্রতিরোধে নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় ফেনীর সীমান্ত এলাকায় বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে মানবপাচার মামলার ওয়ারেন্টভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. লিটন মিয়া (৪১), মহিউদ্দিন (৪৫) ও জাহিদ (২২)।
বৃহস্পতিবার বিকেলে ফেনীর পরশুরাম উপজেলার কেতরাঙ্গা সীমান্ত এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল ইসলাম।
তিনি বলেন, ফেনী ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ ১০২ দশমিক ৯ কিলোমিটার সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, পুশইন, চোরাচালান ও সীমান্ত অতিক্রমসংক্রান্ত অপরাধ প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে।
সীমান্তের ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে দিন-রাত বিশেষ টহল, গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। রাতের নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ স্থানে ফ্লাডলাইট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি থার্মাল ড্রোনসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে, যাতে দুর্গম ও অন্ধকার এলাকাতেও সন্দেহজনক গতিবিধি দ্রুত শনাক্ত করা যায়।
বিজিবি অধিনায়ক আরও বলেন, কোনো বিতর্কিত পলাতক বা ফেরারি আসামি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে তাকে গ্রেপ্তার করা হবে। সীমান্ত দিয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে অবৈধভাবে প্রবেশ কিংবা বের হতে না পারে, সে বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে।
দেশের সার্বভৌমত্ব, সীমান্তের নিরাপত্তা এবং জনগণের জানমালের সুরক্ষা নিশ্চিত করতে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)।
যে আই