দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানিকগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও খাবার পরিবেশনের দায়ে চার প্রতিষ্ঠানকে মোট ৩৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (১১ নভেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত মানিকগঞ্জ সদর উপজেলার ভাড়ারিয়া বাজার ও হরিরামপুর উপজেলার বলড়া বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ভাড়ারিয়া বাজারের মেঘলাল মিষ্টান্নকে নোংরা ও দুর্গন্ধযুক্ত পরিবেশে মিষ্টি তৈরির দায়ে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বলড়া বাজারের মিন্টু বেকারিকে ১৫ হাজার, গৌতম বেকারিকে ৫ হাজার এবং ড্রিমগার্ল রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।
তিনি জানান, বেকারিগুলোতে নোংরা ও মাছিযুক্ত পরিবেশে খাদ্যপণ্য তৈরি, অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদন এবং রেস্টুরেন্টে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরির দায়ে প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়েছে।
যে আই