দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) সকালে উপজেলার ইছাপুরা ইউনিয়নের ইছাপুরা গ্রামে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনাম খাঁ ও বকুল গ্রুপের আক্তার -রুবেলের লোকজনদের সাথে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুরের শিকার হয়।
পুলিশ ওই স্থানীর সূত্রে জানা যায়, ইছাপুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনাম খাঁর সাথে বকুল গ্রুপের বিএনপি কর্মী আক্তার ও যুবদল নেতা রুবেল এর মধ্যে নানা বিষয় নিয়ে পূর্ব বিরোধ চলে আসছে। এর জের ধরে মঙ্গলবার রাতে গ্রামের তুলাতলা এলাকায় এনাম খাঁকে বেধড়ক মারধর করে বকুল গ্রুপের আক্তার, রুবেল সহ তাদের লোকজন। পরে তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। এরপর উত্তেজনা ছড়িয়ে পড়লে। আজ বুধবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় ধাওয়া পাল্টা ধাওয়া আর ইট পাটকেল নিক্ষেপে পুরো এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আহসানুল হক জানান, পূর্ব বিরোধের জের ধরে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনাম খাঁ ও আক্তার-রুবেলের লোকজন সকাল থেকে সংঘর্ষে জড়িয়ে ছিল। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এমজে